ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার স্বামীর টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান

লালমোহনে বাস চাপায় নিহত-২, তিন বাস ভাঙচুর

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস চাপায় শিশুসহ দুই পথচারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুইজন। এ সময় তিনটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। রোববার বেলা ১১ টায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন পৌরশহরের লাঙ্গলখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের করম আলীর ছেলে আব্দুল জব্বার (৫০) ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভুট্টু মিয়ার ছেলে মো. হাছনাইন (৫)।

এছাড়া আহত ব্যক্তিরা হলেন- পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে খোরশেদ আলম নাগর হাওলাদার। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের অন্নদা প্রসাদ এলাকার মনোরঞ্জনের ছেলে পুরুন জিৎ দাস নামে আরো একজন আহত অবস্থায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি ডাইরেক্ট বাস চরফ্যাশন থেকে ভোলায় যাচ্ছিল। ওই বাসটি লালমোহনের লাঙ্গলখালী ব্রিজ থেকে নামার সময় সামনে দিয়ে দুই শিশু দৌঁড় দেয়। এ সময় বাস চালক শিশুদের রক্ষা করতে গিয়ে বাসটিকে বা দিকে ঘুরালে সড়কের থাকা তিন পথচারী চাপা পড়ে। এতে গুরুতর আহত হন এক শিশুসহ ওই তিন পথচারী। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমান বলেন, দুর্ঘটনার শিকার চারজনকে হাসপাতালে আনা হয়েছে। যাদের মধ্যে এক শিশুসহ দুইজন মারা গেছেন। এছাড়া আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার্ড করা হয়েছে। বাকী একজন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, দুর্ঘটনায় দুইজন নিহতের খবরে তিনটি বাস ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা। লালমোহন ফায়ার সার্ভিসের সামনে রাব্বী পরিবহন নামে একটি ও পৌরসভা ভবনের সামনে হাসিম পরিবহনসহ দুইটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়।

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পথচারীদের চাপা দেওয়া বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার

লালমোহনে বাস চাপায় নিহত-২, তিন বাস ভাঙচুর

আপডেট সময় ০৮:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩