ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইনে রাজশাহীতে প্রথম জরিমানা

বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইনে রাজশাহীতে প্রথম জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে অভিযান পরিচালনা করে ডন এন্টার প্রাইজ নামে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নগরীর মালোপাড়া এলাকায় মহিলা কলেজের কাছে ইট-পাথর দিয়ে রাস্তা ব্লক করে রেখেছিল ডন এন্টার প্রাইজ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথভাবে এ অভিযান পরিচালনা হয়।

কবির হোসেন বলেন, গত বছর বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন হয়েছে। আইনটি নতুন। সারাদেশে ইমপ্লিমেন্ট শুরু করেছে সরকার। আমরাও তারই পরিপ্রেক্ষিতে কাজ শুরু করছি। এ আইনে ওই প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে আমরা ৭ হাজার টাকা জরিমানা করি। বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইনে রাজশাহীতে এটাই প্রথম জরিমানার ঘটনা। জনস্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পরিবেশ অধিদফতরের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামীর টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী

বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইনে রাজশাহীতে প্রথম জরিমানা

আপডেট সময় ১১:৫৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩