ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে আরও ৪ প্লাটুন আনসার মোতায়েন, ৯ জেলায় দায়িত্বে ৫৭ প্লাটুন কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, ৪৮ ঘণ্টায় আটক ৩২৫ নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী তিন মাসেও শেষ হলো না চার খুনের তদন্ত পুনর্মূল্যায়নে বদলে গেছে ৩৩৩৪৯ খাতার ফল ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, কেন থাকছেন না মিথিলা? আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি উচ্চমান সহকারী থেকে কোটিপতি কর্মকর্তা: সাইফুলের সম্পদের উৎস খুঁজছে দুদক পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট

বাংলাদেশের ম্যাচ নিয়ে আইসিসির বিরুদ্ধে আঙুল তুললেন আফ্রিদি

ভারতের সঙ্গে ম্যাচ মানেই যেন নতুন বিতর্কের রসদ! মাঠের ক্রিকেটের ঘটনার সঙ্গে সোশ্যাল মিডিয়া-সব জায়গাতেই অন্যরকম একটা উন্মাদনা ছুঁয়ে যায়। অ্যাডিলেড ওভালে বুধবারের ম্যাচের পরও দেখা মিলল সেই একই দৃশ্যের! বিশেষ করে ভারতের ফেক ফিল্ডিং আর বৃষ্টির পর ভেজা মাঠে খেলা শুরু নিয়ে উত্তাল চারপাশ। এবার সেই আগুনে যেন ঘি ঢাললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

পাকিস্তানের ‘সামা টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি জানালেন, দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। ভারত সেমিফাইনালে যেতেই নাকি এমন সব সিদ্ধান্ত আম্পায়ারদের, এমনটাই দাবি তারকা এই অলরাউন্ডারের।

আফ্রিদি আরো বলেন, ‘আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু করা হয়। ভারত খেললে আইসিসি চাপে থাকে। কারণ এর সঙ্গে অনেক কিছুই জড়িত।’ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ানো লিটন দাসের প্রশংসা করতেও ভুলেননি আফ্রিদি। বলেছেন, ‘লিটন দারুণ খেলেছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। ৬ ওভার শেষে মনে হয়েছে সামনের ২-১ ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায়, তাহলে তারা ম্যাচ জিতবে। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে আরও ৪ প্লাটুন আনসার মোতায়েন, ৯ জেলায় দায়িত্বে ৫৭ প্লাটুন

বাংলাদেশের ম্যাচ নিয়ে আইসিসির বিরুদ্ধে আঙুল তুললেন আফ্রিদি

আপডেট সময় ১২:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২