ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সীমান্তে বিদেশী পিস্তল-গুলি সহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড গুলিসহ মাহাবুব আলী নামে একজনকে আটক করেছে ৫৯ বিজিবি।

বুধবার দুপুরে প্রেস ব্রিফিং এসব তথ্য জানান ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এসময় তিনি বলেন,গত ১১ মাসে এ নিয়ে ১৩ টি দেশী বিদেশী পিস্তল, ৮০ রাউন্ড গুলি ও ১০ জনকে সীমান্তে অভিযান চালিয়ে আটক করেছে বিজিবি।

নির্বাচনকে সামনে রেখে সীমান্ত পেরিয়ে অস্ত্র গুলি, গানপাউডার আসতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

প্রেস ব্রিফিং এ গোলাম কিবরিয়া অভিযানের বিষয়ে বলেন তেলকুপি সীমান্তের ভোলামারি এলাকায় মঙ্গলবার রাতে টহল দল সন্দেহ হলে আটক হওয়া মাহাবুব আলীকে চ্যালেঞ্জ করে,পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড গুলি পাওয়া যায়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর আটককৃত আসামীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

সীমান্তে বিদেশী পিস্তল-গুলি সহ একজন গ্রেফতার

আপডেট সময় ০১:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩