ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ঘাসের উপর শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

ঘাসের উপর ভোরের শিশিরবিন্দু জানান দিচ্ছে শীত এসে গেছে। ভৌগোলিক অবস্থান ও ঋতু বৈচিত্র্যের কারণে এখনই মাদারিপুরে ভোরে শীতের সঙ্গে দেখা মিলছে ঘন কুয়াশারও।ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ, ঘাসের ডগায় শিশির বিন্দু এক অন্যরকম বৈচিত্রতা এনে দিয়েছে প্রকৃতিতে। যেনো নতুন ক্যানভাসে ফুটে উঠেছে প্রকৃতি। কার্তিকের এ প্রকৃতিই বলে দিচ্ছে শীত হয়তো এবার একটু আগেই চলে এসেছে

দিনের বেলা আবহাওয়া গরম থাকলেও গত কয়েক দিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পরদিন ভোর পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। ভোরে ও সন্ধ্যায় ধানের কচিপাতার ডগায় শিশির বিন্দু জমতে দেখা যাচ্ছে সর্বত্র। রাত যত গভীর হয়, কুয়াশার ঘনত্ব এবং তীব্রতা আরও বেড়ে যায়। টিনের ঘরের চালে যেভাবে কুয়াশা পড়ে, তাতে মনে হয় বৃষ্টি পড়ছে।

এ অঞ্চলে খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরি করার প্রস্তুতি নিচ্ছে গাছিরা। এছাড়াও ভোর ও সন্ধ্যায় ভাপা, চিতাই পিঠাসহ শীতের নানান পিঠা বিক্রি হচ্ছে বাজারে।

নিক্সন চৌধুরী বলেন, সন্ধ্যার পর থেকে ঠাণ্ডা নামছে। আর এই সময়ে গরম কাপড় পড়তে হচ্ছে। তবে রাত ও সকালে ঠাণ্ডা লাগলেও দিনের বেলা গরম পড়ছে।

ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, শীতের আগমনী বার্তায় গত বছরের বিভিন্ন শীতের পোশাক দোকানে উঠিয়েছি। শীতের পোশাক বিক্রি শুরু না হলেও বাচ্চাদের পোশাক কিছু বিক্রি হচ্ছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে বেচাকেনা শুরু হবে।

ঘাসের ডগায় শিশির আর ফোঁটা ফোঁটা কুয়াশা পূর্ণতা দেয় শীতের সৌন্দর্যের। এদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে।

ডাঃ পল্টন কুমার বলেন, শীতে আসতে শুরু করেছে। শীতের সময়ে রোগ বালায়ের প্রকোপ দেখা দেয় । তাই এ সময় রোগীসহ সবাইকেই বেশি সতর্ক থাকতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ঘাসের উপর শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

আপডেট সময় ০১:১৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩