ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুমিল্লায় চৌদ্দগ্রামে অটোরিকশা চুরির ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার, আটক ৩

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অটোরিকশা চুরির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যেই থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই অটোরিক্সাটি উদ্ধার করেছে। এসময় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার কোতয়ালী থানার আনোয়ার হোসেন মজুমদারের ছেলে সিয়াম মজুমদার (২০), আবু হানিফের ছেলে মোঃ পরান (১৯) ও মৃত আলী গাজীর ছেলে মহব্বত গাজী (২৯)।

রোববার (১২ নভেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

ত্রিনাথ সাহা জানান, শুক্রবার গভীর রাতে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে শাহ আলমের বাড়ি থেকে অজ্ঞাতনামা চোরচক্র তার একটি অটোরিকশা চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে তিনি শনিবার সকালে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দুস তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নের দাতামা বটতলা এলাকায় অভিযান চালিয়ে চোরাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে। এর সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা চোরাইকাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আদালতে ১৬৪ ধারা জবানবন্দি শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

কুমিল্লায় চৌদ্দগ্রামে অটোরিকশা চুরির ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার, আটক ৩

আপডেট সময় ০৭:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩