বিদেশিরা কখনো বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
রোববার (১২ নভেম্বর) সকালে নগরীর দেওয়ান হাট মোড় চত্বরে ডবলমুরিং থানা (উত্তর পাঠানটুলী, উত্তর আগ্রাবাদ) আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা মোকাবিলায় এ সমাবেশ আয়োজন করা হয়।
উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস কাজেমীর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান মহসিনের সঞ্চালনায় সমাবেশে উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জাকারিয়া জকু, আবদুর রশিদ লোকমান, কাজী আনোয়ার মাস্টার, হুমায়ন কবির রোকন, শেখ মাহমুদুর রহমান, আবদুস সামাদ, হাজী শামসুল হক, আবদুস শুক্কুর, মো. এরশাদ,মো. জাবেদ কামাল, কাউন্সিলর নাজমুল হক ডিউক, শাহ আলম, মো. শামসুদ্দিন, মো. ইলিয়াছ, মো. সাজ্জাদ, সোলায়মান সবুজ, মফিজুর রহমান দুলাল, মো. দিদারুল আলম ও মো. শফি আলম প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ জাবেদ, চট্টগ্রাম প্রতিনিধি : 



















