ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে আরও ৪ প্লাটুন আনসার মোতায়েন, ৯ জেলায় দায়িত্বে ৫৭ প্লাটুন কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, ৪৮ ঘণ্টায় আটক ৩২৫ নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী তিন মাসেও শেষ হলো না চার খুনের তদন্ত পুনর্মূল্যায়নে বদলে গেছে ৩৩৩৪৯ খাতার ফল ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, কেন থাকছেন না মিথিলা? আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি উচ্চমান সহকারী থেকে কোটিপতি কর্মকর্তা: সাইফুলের সম্পদের উৎস খুঁজছে দুদক

কমনওয়েলথসহ তিন বিদেশি সংস্থা সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে: ইসি

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি বিদেশি সংস্থা ভোট পর্যবেক্ষণ করবে। বুধবার (৮ নভেম্বর) এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি সাংবাদিকদের বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা- ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ও মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট) সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইচ্ছা প্রকাশ করেছে।

আগামী ১৯ নভেম্বর কমনওয়েলথের প্রাক-নির্বাচনী মূল্যায়ন দল (প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন) কমিশনের সঙ্গে সভা করবে। অন্য দুটি সংস্থা থেকে ইতোমধ্যেই প্রাক-নির্বাচনী মূল্যায়ন দল বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সভা করেছে।

নভেম্বরের প্রথমার্ধেই তফসিল দেওয়ার লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিয়েছে ইসি। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই ভোটগ্রহণ করতে চায় কমিশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালপুরে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কমনওয়েলথসহ তিন বিদেশি সংস্থা সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে: ইসি

আপডেট সময় ০৫:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩