ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত

ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশে চিত্র নায়েকা মাহিয়া-মাহি

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র সন্ত্রাস, জঙ্গিবাদ নৈরাজ্য, দেশবিরোধী ষড়যন্ত্র ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের আয়োজনে পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশ করে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি সরকার ও জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনান্দ।

বক্তারা বলেন, অবরোধের নামে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠেছে। তাদের এ ষড়যন্ত্রে পা আর দিবে না জনগণ। হরতালের নামে তারা এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, এটিই তাদের বড় বৈশিষ্ট্য। তারা কখনই দেশের মঙ্গল চাই না। বক্তারা আরো বলেন, তারেক রহমানের প্রেসক্রিপশন অনুযায়ী অবরোধের নামে বিএনপি জালাও-পোড়াও চালাচ্ছে। জনগণ বিএনপি’র এসব অপকর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে। জনগণ এখন আর সরকার পরিবর্তন চায় না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী মাঠে রয়েছে। কেউ কোনো সহিংসতার চেষ্টা করলে ছাত্রলীগ তা প্রতিহত করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন

ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশে চিত্র নায়েকা মাহিয়া-মাহি

আপডেট সময় ১১:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩