ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর দশমিনায় মৌসুমী আক্তার (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নলখোলা বন্দরের ভাড়া বাসা থেকে স্বামী আসাদুজ্জামান সোহাগ লাশটি উদ্ধার করেন। আসাদুজ্জামান উপজেলার বহরমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। মৌসুমী তার দ্বিতীয় স্ত্রী।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ তার দ্বিতীয় স্ত্রী মৌসুমী আক্তারকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। মো. কিরন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আসাদুজ্জামানের সঙ্গে তিনি বহরমপুর ইউনিয়ন পরিষদ থেকে দশমিনা সদরের নলখোলা বন্দরের ওই ভাড়া বাসায় যান। সেখানে গিয়ে ঘরের দরজা খোলা পান তারা। পরে বাথরুমের দরজা ভেঙ্গে চেয়ারম্যানের স্ত্রী মৌসুমীকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দুজন মিলে উদ্ধার করেন। পরে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

মৌসুমীর ভাই মোঃ মনিরুজ্জামান বিপ্লব অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ প্রায় মাদকসেবন করে মৌসুমীকে মারধর করতেন। চেয়ারম্যানের পরিবারের ক্ষমতার কাছে আমরা দুর্বল। আসাদুজ্জামান বোনকে মেরে ফেলতে পারেন। তদন্ত করে সঠিক বিচার চাই।’

এ বিষয়ে দশমিনা থানার ওসি মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ জানা যাবে। কোনো অভিযোগ পাইনি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩