ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন নির্বাহী পদ কুক্ষিগত করে বেপরোয়া ডিপিডিসির রবিউল সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অনুচিত ও অন্যায়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ চতুর্থ সভা তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী চকরিয়ায় ওসি আরিফুর রহমানের ঘুষ ও মামলা বাণিজ্য, সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আস্থাভাজনকে ঘিরে নানা প্রশ্ন ‘উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও’—ঘুষে টাকায় ঢাকার গদি ধরে রেখেছেন শামসুল গণপূর্তের আরেফীন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনায় এমপি পরিবারের প্রতিষ্ঠান, প্রশ্ন নাসীরুদ্দীনের জয়পুরহাট ও নওগাঁয় এমপি আন্না মিনজের দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

বিএনপি আগুন নিয়ে নেমেছে, পাহারায় থাকতে হবে: কাদের

ঢাকা: আন্দোলনের নামে যারা প্রতারণা করে তাদের হাতে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷ তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, বিএনপি আগুন নিয়ে নেমেছে৷ আমাদের ভয় পেলে চলবে না, পাহারায় থাকতে হবে।

সোমবার (৬ নভেম্বর) ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের এ কথা বলেন ৷

তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু হবে।

সেখানে আপনারা দলে দলে যোগ দেবেন। এসময় তিনি ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে বড়ভাঙা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে যারা প্রতারণা করে তাদের হাতে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার নিরাপদ নয়। যে যেটাই করুক।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিবৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হচ্ছে, জেলে থাকা আট হাজার নেতা-কর্মীকে (বিএনপি) মুক্তি দেওয়ার জন্য। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদের বক্তব্যে নিন্দা জানাতে পারি না, তবে তাদের তথ্যে ঘাটতি আছে। তারা খোঁজখবর নিয়ে বক্তব্য দেবে এবং বক্তব্য সংশোধন করবে। আমরা তাদের সঙ্গে ঝগড়ায় জড়াতে চাই না। আমরা বাংলাদেশেও ঝগড়া চাই না।

তিনি বলেন, নির্বাচন পর্যন্ত আমরা সতর্ক পাহারায় থাকবো। দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা চোরাগোপ্তা হামলায় আতঙ্কিত নই, আমরা ভয় পাই না। পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন নির্বাহী পদ কুক্ষিগত করে বেপরোয়া ডিপিডিসির রবিউল

বিএনপি আগুন নিয়ে নেমেছে, পাহারায় থাকতে হবে: কাদের

আপডেট সময় ০২:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩