ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা

এরদোয়ানকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি

রাশিয়া শস্য রপ্তানি চুক্তিতে ফিরে আসায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। বুধবার তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই ধন্যবাদ জানান তিনি।

প্রেসিডেন্ট এরদোয়ানের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর খাদ্যশস্য রপ্তানি চুক্তিতে অংশগ্রহণ স্থগিতের চারদিনের মাথায় বুধবার এই চুক্তিতে ফিরতে রাজি হয় রাশিয়া। গত শনিবার কৃষ্ণ সাগরে নিজেদের নৌবহর আক্রান্ত হওয়ার পর শস্য রপ্তানি চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিল রাশিয়া।

এরদোয়ান বলেছেন, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীকে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত গত ২২ জুলাইয়ের খাদ্যশস্য চুক্তিতে রাশিয়ার পুনরায় অংশগ্রহণ বুধবার দুপুর থেকে শুরু হবে বলে জানিয়েছেন। এ চুক্তির আগে ইউক্রেনের বিভিন্ন বন্দর ও গুদামে ২ কোটি টনের বেশি খাদ্যশস্য আটকা পড়ে। এতে করে বিশ্বে খাদ্য সঙ্কট দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়। সেই শঙ্কা কাটে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান

এরদোয়ানকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি

আপডেট সময় ০৪:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২