ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত

শহীদ কামারুজ্জামানের সমাধিতে আ.লীগ নেতা আসাদের শ্রদ্ধা জানিয়েছেন

রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামন আসাদ শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার সকালে তিনি শহীদ কামারুজ্জামানের মাজারে গিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ কামারুজ্জামানসহ জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করেন।

আসাদুজ্জামান আসাদ এসময় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে যারা হত্যা করেছিলো, ৩রা নভেম্বর যারা জাতীয় চার নেতাকে কারাগারের ভেতরে হত্যা করেছিলো তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তখন ঐসব খুনিদের দোসররা আর তাকে সহ্য করতে পারছে না। দেশজুড়ে নাশকতা ছড়াচ্ছে, মানুষ হত্যা করছে।

জননেত্রী শেখ হাসিনার এগিয়ে চলাকে থমকে দিয়ে দেশের অগ্রগতিকে টেনে ধরতে তৎপর সেইসব দোসররা। আজকে জেলহত্যা দিবসে আমাদের শপথ নিতে হবে খুনিচক্রের দোসরদের নাশকতার বিরুদ্ধে সোচ্চার থাকার। বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি কর্মীকে অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করায় হোক আজকের অঙ্গীকার।

মাজারে শ্রদ্ধা জনানোর সময় বাঘা-চারঘাট আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুক হক রায়হান, প্রবীন আওয়ামীলীগ নেতা বদরুজ্জামান রবু মিয়া, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল খা, দেওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আক্তার, সাবেক ছাত্রনেতা মিরাজুল আলম, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সাবেক প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, চারঘাট পৌরসভার সাবেক মেয়র নার্গিস খাতুন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নেতা সুলতান মাস্টার, মোহনপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিলন মাস্টারসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন

শহীদ কামারুজ্জামানের সমাধিতে আ.লীগ নেতা আসাদের শ্রদ্ধা জানিয়েছেন

আপডেট সময় ১২:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩