ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিএনপি দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

চলমান বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দুই দলের শুরুটাও হয়েছিল দারুণ। যদিও আজ থেকে সপ্তম রাউন্ড মাঠে গড়াচ্ছে, তারপরও কারোর শেষ চার নিশ্চিত হয়নি।

ভারত ছয় ম্যাচে ছয়টি জিতে সুবিধাজনক অবস্থানে আছে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের এখনো ঝুঁকি কাটেনি। ছয় ম্যাচে প্রোটিয়ারা একমাত্র ম্যাচ হেরেছে নেদারল্যান্ডসের কাছে। ১০ পয়েন্টে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ পয়েন্ট। রানরেটে কিউরা আছে তৃতীয় স্থানে। অস্ট্রেলিয়া চারে। শীর্ষে থাকা চার দলেরই সেমিতে খেলার সম্ভাবনা বেশি। তারপর অন্যদেরও আশা উড়িয়ে দেওয়া যায় না।

পুণেতে দুই দেশ লড়বে আজ। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ম্যাচের গুরুত্ব অনেক। প্রোটিয়ারা যদি জিতে যায় অনেকটা ঝুঁকিমুক্ত। নিউজিল্যান্ড হারলে চাপে পড়ে যাবে। আফগানিস্তানের আরও তিন ম্যাচ বাকি আছে। সব জিতলে তাদের পয়েন্ট হবে ১২। সুতরাং এখনো ভয়ের অনেক কিছু রয়েছে। ৮ পয়েন্টে অস্ট্রেলিয়াও নিরাপদে নেই। সেমির সম্ভাবনা ভালোভাবে জাগিয়ে রাখতে নিউজিল্যান্ডকে আজ জিততেই হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিএনপি দোয়া ও মিলাদ

হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় ০১:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩