ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা সাত পথে ‘বিকশিত ভারত’ গড়ার রূপরেখা দিলেন মোদি সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিক ইউনিয়নের সভা অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দেওয়া শুরু : শিক্ষামন্ত্রী ফ্যামিলিকার্ডের বাইরে নিত্য পণ্য বিক্রির নতুন উদ্যোগ নিচ্ছে টিসিবি কুমিল্লার ডালপা বিল যেন বর্ষার এক টুকরো হাওর, প্রকৃতির টানে ছুটছেন দর্শনার্থীরা বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, ক্ষেপে গেলেন পথচারী হরমুজ প্রণালি নিয়ে বড় ঘোষণা দিলেন ট্রাম্প

‘ফখরুল জেলে বাকিদের খোঁজ নেই, অবরোধে নেতৃত্ব দেবে কে?’

বিএনপির অবরোধ কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল জেলে বাকিদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাহলে অবরোধে নেতৃত্ব দেবে কে? বিএনপির আগের অবরোধ কবে শেষ হয়েছে, সেটাও মানুষ জানে না।’

আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের মহানগর, সহযোগী সংগঠন ও নির্বাচিত দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যৌথসভায় তিনি এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ‘২৮ অক্টোবর দলীয় নেতাকর্মীদের মধ্যে ভিক্টরি মনোভাব দেখেছি, এটাই আমাদের বিজয়। এটাই বিরোধীদের ব্যর্থ আন্দোলনের বিরুদ্ধে নির্বাচনমুখী আমাদের বিজয়ের অভিযাত্রা।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে আসতে চায় না, তারা নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচন চাইলে বিএনপি এমন সহিংসতা করত না। এত নির্মমভাবে একজন পুলিশকে হত্যা করতে পারে। এটাই বিএনপির আসল রূপ। সাংবাদিকদেরও ছাড়েনি।’
তিনি বলেন, ‘নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে, কারো জন্য বসে থাকবে না। আওয়ামী লীগ প্রতিযোগিতামূলক নির্বাচন চায়, বড় দল হিসেবে বিএনপির অংশগ্রহণ চায়। কাউকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা নেই সরকারের। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কে নির্বাচনে এলো, কে এলো না সেটা সরকারের বিষয় নয়।’

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা

‘ফখরুল জেলে বাকিদের খোঁজ নেই, অবরোধে নেতৃত্ব দেবে কে?’

আপডেট সময় ১২:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩