ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা জোয়ারের স্রোতে ভেসে গেছে যোগাযোগ, ব্রিজের অভাবে বিপাকে হাসাননগরের মানুষ কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ২৫ দেশে কাজী ফিরোজের সফর, সরকারি দায়িত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টার অভিযোগ, যুবকের ৭ দিনের কারাদণ্ড নওগাঁর মহাদেবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ রানা গ্রেপ্তার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

কুমিল্লা নগরীতে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া , ১২ নেতাকর্মী আটক

কুমিল্লায় হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, লাঠিপেটা, টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে কুমিল্লা নগরীর চকবাজার কাসারিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের ধাওয়ায় বিএনপি’র অন্তত ১৫ নেতাকর্মী আহত এবং প্রায় ১২ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

রোববার দেশব্যাপী বিএনপির ডাকা হরতালের সমর্থনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের নেতৃত্বে একটি মিছিল নগরীর কান্দিরপাড় এলাকা হয়ে রাজগঞ্জ দিয়ে চকবাজারে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশ মিছিলকারীদের লাঠিপেটা ও টিয়ারসেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন অন্তত ১৫ নেতা কর্মী। এ সময় পুলিশ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আলী আক্কাসসহ ১২ নেতাকর্মীকে আটক করে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, নগরীর চকবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার ঘটনায় এক পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

কুমিল্লা নগরীতে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া , ১২ নেতাকর্মী আটক

আপডেট সময় ১২:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩