ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি? চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত রবিবার কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী পাওনা টাকা নিয়ে বিরোধে চরিত্রহননের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চেয়ে ব্যবসায়ী নিরবের সংবাদ সম্মেলন নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা জোয়ারের স্রোতে ভেসে গেছে যোগাযোগ, ব্রিজের অভাবে বিপাকে হাসাননগরের মানুষ কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল আটক

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

তিনি বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেছেন, গোয়েন্দা পুলিশের একটি দল বাসায় এসে সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। তার ১০ মিনিট পর বাসায় গিয়ে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়। অসুস্থ একজন মানুষকে এভাবে তুলে নিয়ে যাওয়া মেনে নেওয়া যায় না।

তবে পুলিশের পক্ষ থেকে ফখরুলকে আটকের বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডাকে দলটি। তবে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার আগে কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির কর্মীরা। এতে এক পুলিশ সদস্য নিহতও হয়েছেন। এছাড়া সাংবাদিক, পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন।

‘শান্তিপূর্ণ মহাসমাবেশে’ বাধা দেওয়ার প্রতিবাদে ওই কর্মসূচি মঞ্চ থেকেই রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। তাদের কর্মসূচির সঙ্গে মিল রেখে জামায়াতসহ সমমনা অন্য দলগুলোও হরতাল ডাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি?

গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল আটক

আপডেট সময় ১০:৩৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩