ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কে জড়ালেন জিতু কামাল গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা ঈদুল ফিতরে উদযাপনে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান শামসুদ্দীন কামাল বালিয়াডাঙ্গী থানার ওসির উদ্যোগে এতিমদের ঈদ উপহার গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য দৈনিক মাতৃভূমির স্টাফ রিপোর্টার মোছাদ্দেক সৈকত নওগাঁয় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চরভদ্রাসনবাসীর আশা দীর্ঘ ২১ বছরেও পূর্ণ হলো না কু‌মিল্লা ‌সি‌টিক‌র্পো‌রেশ‌নের ৮৩৩ প‌রিচ্ছন্নকর্মীরা পে‌লো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

কুমিল্লা তিতাসে ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন

ডায়াবেটিস হল শরীরের এমন একটি গুরুতর অবস্থা, যখন আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিন দক্ষতার সঙ্গে (কার্যকরভাবে) ব্যবহার করতে পারে না। এর ফলে রক্তে শর্করার বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়।

শুক্রবার (২৭অক্টোবর’২৩ খ্রিঃ) সকালে কুমিল্লার তিতাস উপজেলার বন্দরামপুরে “তিতাস ডায়াবেটিক হাসপাতাল” এর উদ্বোধন করা হয়েছে।

কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভূইয়া এমপি, পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার), বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব, তিতাস ডায়াবেটিক সমিতির সভাপতি এবং তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার প্রমূখ।

এছাড়াও এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম মোর্শেদ।

তিতাস ডায়াবেটিক সমিতির সভাপতি পারভেজ হোসেন সরকার বলেন, আশেপাশের কোন উপজেলাতেই ডায়াবেটিক হাসপাতাল নেই। আজকে তিতাস ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন হওয়ায় অত্র অঞ্চলের মানুষ খুব সহজেই চিকিৎসা সেবা পাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লা তিতাসে ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন

আপডেট সময় ০১:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩