ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজশাহীর বাগমারা বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মী আটক

রাতভর অভিযান চালিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাড়ি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। তবে পুলিশের দাবি, মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তাদেরকে আটক করা হয়েছে।

বিএনপি’র নেতা অধ্যাপক কামাল হোসেন জানান, আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে না পারে সেই জন্য বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে তিনি দাবী করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার গণিপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মুর্তজা বকুল, জামায়াতের হামিরকুৎসা ইউনিয়নের নেতা আব্দুর রশিদ, একই ইউনিয়নের তালঘরিয়া গ্রামের মোহাম্মদ আলী ও আবু বক্কর সিদ্দিক, চাপাকুড়ি গ্রামের জামায়াত নেতা প্রভাষক নজরুল ইসলাম, হেলাল উদ্দিনসহ মোট ১০ জন।

উপজেলা বিএনপি’র নেতা অধ্যাপক কামাল হোসেনের দাবী ঢাকায় ২৮ অক্টোবর বিরোধী জোটের মহাসমাবেশে উপস্থিতি ঠেকাতে পুলিশ রাতভর বিএনপি’র নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে আটক করেছে। আটক করা নেতা-কর্মীদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা থাকায় ১০ জনে আটক করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

রাজশাহীর বাগমারা বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মী আটক

আপডেট সময় ১০:২০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩