ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

র‍্যাংকিংয়ে ছয় ধাপ এগোলো বাংলাদেশ

ফিফা র‍্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল। গত সেপ্টেম্বরে ১৮৯ স্থানে ছিল বাংলাদেশ। আজ ফিফার সবশেষ হালনাগাদে ১৮৩তম স্থানে উঠে এসেছে হাভিয়ের কাবরেরার দল।

এ মাসে বিশ্বকাপ বাছাই প্লে অফে মালদ্বীপের বিপক্ষে প্রথম লেগে ১-১ গোলে ড্র এবং ফিরতে লেগে তাদেরকে ২-১ গোলে হারিয়ে বাছাইয়ের পরের ধাপে গেছে বাংলাদেশ।

এই জয়ের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে। এর আগে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলার কারণে তিন ধাপ এগিয়েছিল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার মধ্যে সবার উপরে আছে ভারত। তাদের অবস্থান ১০২ এ।

বাংলাদেশের কাছে হারা মালদ্বীপ নেমে গেছে ১৬১ তে। নেপাল ১৭৩ এবং ভুটান আছে ১৮২তম স্থানে। পাঁচ বছর পর আন্তর্জাতিক ফুটবলে প্রথম জয় পাওয়া পাকিস্তান এগিয়েছে ৪ ধাপ। ১৯৭ থেকে ১৯৩তম স্থানে উঠে এসেছে তারা।

যথারীতি শীর্ষস্থানে আর্জেন্টিনা। এরপর ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও বেলজিয়াম। নবম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পর্তুগাল। আর দশ থেকে আটে উঠে এসেছে স্পেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

র‍্যাংকিংয়ে ছয় ধাপ এগোলো বাংলাদেশ

আপডেট সময় ০৩:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩