ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মাগুরায় হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী ঝামা নৌকাবাইচ

মাগুরা: চড়ন্দারে ঘণ্টার ঢং ঢং আওয়াজের তালে তাল মিলিয়ে বাইচারাও বইঠা টানছে হেলে দুলে। দুর্গা উৎসবের বিজয় দশমীর পরদিন প্রতি বছরের মতো এবারও মাগুরা মধুমতি নদীতে হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী ঝামা নৌকাবাইচ প্রতিযোগিতা।

মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নে ঝামা বাজার এলাকায় মধুমতি নদীর নৌকাবাইচ দেখতে হাজার মানুষের ঢল নামে। ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ উপলক্ষে বসে গ্রামীনমেলা। যা ওই অঞ্চলে ‘ঝামার মেলা’ নামে বেশ খ্যাতি রয়েছে।

এ বছর নৌকাবাইচ প্রতিযোগিতায় মহম্মদপুর আতর আলীর নৌকা প্রথম স্থান দখল করে জিতে নেয় ১০ হাজার টাকার চেক। মো. কামরুল মিয়া নড়াইল দ্বিতীয় স্থান দখল করে জিতে নেয় ৮ হাজার টাকার চেক। মো. আতিয়ার মোল্যার নৌকা তৃতীয় স্থান দখল করে জিতে নেয় তিন হাজার টাকার চেক। এ ছাড়া ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় মোট ৬টি নৌকা অংশ নেয়।

বুধবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ঝামা বাজার মধুমতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়।

মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ড. শ্রী বীরেন শিকদার। সন্ধ্যায় তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিশেষ অতিথি ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল, মহম্মদপুর থানার ইনর্চাজ বোরহানউল ইসলাম, বিল্পব রেজা বিকো, অ্যাডভোকেট আব্দুল মান্নান, মোস্তাফা কামাল সিদ্দিকী লিটন, সুজন শিকদার, সাজ্জাদুল ইসলাম সাগর, পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের এম রেজাউল করিম চুন্নুসহ অন্যরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

মাগুরায় হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী ঝামা নৌকাবাইচ

আপডেট সময় ১২:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩