ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

নেতা-কর্মীদের নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখলেন ছাত্রলীগ নেতা

নেতা-কর্মী নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দেখলেন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ।

বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে ওঠা এই সিনেমাটি দেখতে রাজধানীর ‘সনি সিনেমা হলে’র একটি শোয়ের সব টিকিট কেটে রাখেন রিয়াজ মাহমুদ। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সব নেতা-কর্মীদের নিয়ে সিনেমা হলে আসেন। ঐতিহাসিক এই সিনেমাটি দেখার সুযোগ করে দেওয়ায় রিয়াজ মাহমুদকে ধন্যবাদ জানান ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীরা। দর্শকের চাপে শেষ পর্যন্ত আলাদা চেয়ার নিয়ে বসেও সিনেমাটি প্রত্যক্ষ করতে দেখা গেছে। কেউ কেউ সিট না পেয়ে হলের সিঁড়িতে বসে সিনেমাটি দেখেছেন।

সিনেমাটি দেখে বেরিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রিয়াজ মাহমুদ বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। জাতির পিতা তার জীবনের পুরো অংশ দেশমাতৃকার কল্যাণে এবং মানুষের জন্য রাজনীতি করে গেছেন। বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে, তদের একটি উন্নত জীবন দিতে কীভাবে নিজের জীবনের মায়া ত্যাগ করেছেন তা ফুটেছে উঠেছে এই সিনেমাতে। এই সিনেমায় তার সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের মানুষকে তিনি কতোটা ভালোবাসতেন, কীভাবে একটি জাতিকে তিনি মুক্তির স্বাদ দিয়েছেন, তা সবই উঠে এসেছে এই সিনেমাতে।

সিনেমা শেষে বেরিয়ে তিনি বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সব নেতা-কর্মীদের সঙ্গে ছবি তোলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

নেতা-কর্মীদের নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখলেন ছাত্রলীগ নেতা

আপডেট সময় ০১:২৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩