ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজশাহীর বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সোবহান চৌধুরীর দাফন সম্পন্ন

রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় উপজেলার সালেহা ইমারত ডিগ্রী কলেজ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে বিকেল ৪ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর সোবহান চৌধুরীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর জানাযায় উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। অন্যদিকে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, চেয়ারম্যান রেজাউল হক, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মটর, সালেহা ইমারত ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান মোল্লা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু সহ মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ। এছাড়াও রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন কালে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে সন্তানাদী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী দীর্ঘদিন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিন থেকে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী। জানাযার পূর্ব মূহুর্তে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

রাজশাহীর বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সোবহান চৌধুরীর দাফন সম্পন্ন

আপডেট সময় ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩