ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ভৈরবের দুর্ঘটনা তদন্তে রেলের পৃথক তিন কমিটি

ঢাকা: কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা তদন্তে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলপথ মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যুগ্মসচিব (অডিট ও আইসিটি) আহ্বায়ক ও উপসচিবকে (প্রশাসন-৬)- সদস্য সচিব করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় অফিস পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে। কমিটিতে রয়েছেন-সিওপিএস মো. শহিদুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, চিফ ইঞ্জিনিয়ার আরমান হোসেন, সিএসপি তুষার এবং চিফ মেডিকেল অফিসার আহাদ আলী সরকার।

এদিকে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় অফিসও পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে। কমিটিতে আছেন-বিভাগীয় পরিবহন কর্মকর্তা, ঢাকা ২. বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকোমোটিভ, বিভাগীয় প্রকৌশলী-১ ঢাকা, বিভাগীয় সিগন্যাল ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী, ঢাকা।

এ দুর্ঘটনায় বাংলাদেশ রেলওয়ে তিনজনকে বরখাস্ত করেছে বলে বাংলানিউজকে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান।

বরখাস্ত তিনজন হলেন- লোকোমাস্টার জাহাঙ্গীর আলম,সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান ও গার্ড আলমগীর হোসেন।

এর আগে সোমবার ভৈরবে স্টেশনের আউটারে যাত্রীবাহী এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেসের শেষের দুই কোচে আঘাত করে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন। ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত ও অনেকেই আহত হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

ভৈরবের দুর্ঘটনা তদন্তে রেলের পৃথক তিন কমিটি

আপডেট সময় ০৩:২১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩