ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুমিল্লা লালমাইয়ে ইমামকে পানিতে চুবাতে চাওয়া ইউএনওকে রাঙ্গামাটি বদলি

কুমিল্লার লালমাইয়ে মসজিদের ইমামকে পানিতে চুবাতে চাওয়া ইউএনও ফোরকান এলাহি অনুপমকে রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামিম আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।এতে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোরকান এলাহি অনুপমকে রাঙামাটি জেলার বরকল উপজেলায় বদলির কথা উল্লেখ করা হয়। ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশকে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে বলা হয়েছে।

উল্লেখ্য- গত ১৩ অক্টোবর শুক্রবার ভাটরা কাছারিবাড়ি জামে মসজিদে জুমার খুতবা শেষ হবার পর ইমামের পেছনে শার্ট-প্যান্ট পরে বসে ছিলেন লালমাই উপজেলার ইউএনও।

পরিচয় না জানায় ইকামত দেওয়ার পূর্বে ইউএনওকে একটু সরে বসতে বলেন ইমাম-মুয়াজ্জিন। তাতে ইউএনও তাদের ওপর ক্ষিপ্ত হন। নামাজ শেষে ইমামকে ডেকে নিয়ে তাকে পানিতে চুবানোর কথা বলেন। এরপর ইমাম-মুয়াজ্জিনকে চাকরিচ্যুত করেন ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ।

এ ঘটনার দুইদিন পর সানে সাহাবা কেন্দ্রীয় কমিটি ও কুমিল্লা জেলা ইমাম সমিতির উপস্থিতিতে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বিষয়টির সমাধান করেন। ইমাম ও মুয়াজ্জিন চাকরিতে বহাল থাকেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

কুমিল্লা লালমাইয়ে ইমামকে পানিতে চুবাতে চাওয়া ইউএনওকে রাঙ্গামাটি বদলি

আপডেট সময় ০৫:১২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩