ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

নালিতাবাড়ীর খ্রিষ্টান ধর্মপল্লী “বারোমারী মিশন” পরিদর্শন করলেন শেরপুরের পুলিশ সুপার

শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন বারোমারী সাধু লিওর খ্রিস্টান ধর্মপল্লীতে প্রতিবছরের ন্যায় এবারও আগামী ২৬ ও ২৭ অক্টোবর দুই দিনব্যাপী ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থোৎসব’ অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ অক্টোবর) তীর্থোৎসব নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উৎসবমুখর পরিবেশে উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে বারোমারী খ্রীষ্টান মিশনের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

মাননীয় পুলিশ সুপার মহোদয় বারোমারী খ্রিস্টধর্ম পল্লীতে উপস্থিত হলে উপজাতি নৃত্যের মাধ্যমে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান মিশনের ফাদার জনাব তরুণ বনোয়ারী।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় বারোমারী মিশন সরজমিনে পরিদর্শন করেন এবং আসন্ন তীর্থোৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ফোর্স মোতায়েন স্থান সমূহ পর্যবেক্ষণ করে মিশনের ফাদার ও তীর্থোৎসব পরিচলনা কমিটির সাথে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

নালিতাবাড়ীর খ্রিষ্টান ধর্মপল্লী “বারোমারী মিশন” পরিদর্শন করলেন শেরপুরের পুলিশ সুপার

আপডেট সময় ০৫:০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩