ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ১৯২

রাজশাহীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে মোট ১৯ ডেঙ্গুরোগীর মৃত্যু হলো। বর্তমানে আরও ১৯২ ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম রায়হানুল হক (৭২)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসিন্দা।

রায়হানুল হক সরকারি চাকরি করতেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ করে তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া এই রোগীর কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। তিনি টানা পাঁচদিন ধরে জ্বরে ভুগছিলেন। তার ডায়াবেটিকস এবং উচ্চ রক্তচাপ ছিল। এর সঙ্গে পাতলা পায়খানা বেড়ে যাওয়ায় ১৭ অক্টোবর রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু হাসপাতালে ভর্তির পর তার অবস্থার আরও অবনতি ঘটে। তাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়। এই নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে মোট ১৯ রোগীর মৃত্যু হলো।

এদিকে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ৩ হাজার ৩১৭ রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫২ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় ভ্রমণ করতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে ৩ হাজার ১০৬ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯২ রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতোলে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ১৯২

আপডেট সময় ০৪:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩