ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বরিশালে ১১ দিনে ৪০২ জেলের কারাদণ্ড

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৩৬ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাছে থেকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ নিয়ে গেলো ১১ দিনে এখন পর্যন্ত ৪০৫টি মামলায় ৪০২ জেলেকে বি‌ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের কাছে থেকে ৩ লাখ ৩ হাজার ৬০০ টাকা জ‌রিমানা আদায় করা হয়েছে।

বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ২৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ৪৭৮টি মোবাইল কোর্ট করা হয়েছে। যেখানে গেলো ১০ দিনে বরিশাল বিভাগের ১৪৫ বার বি‌ভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ২ হাজার ১৩২ বার বি‌ভিন্ন মাছঘাট, ৩ হাজার ৬২৮ বার বি‌ভিন্ন আড়ত ও ২ হাজার ৩১৯ বার বি‌ভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গেলো ১১ দিনের অভিযানে ৮ হাজার ৮১৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৩‌ কো‌টি ৭৫ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ১৭ লাখ ৯৭ হাজার ৯০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৫৫ হাজার ৩০০ টাকা।

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, ১১ অক্টোবর দিনগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

বরিশালে ১১ দিনে ৪০২ জেলের কারাদণ্ড

আপডেট সময় ১২:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩