ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

জামিনে মুক্তি পেলেন পৌর মেয়র মুখলেসুর রহমান

স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেম হত্যা মামলায় ৪ মাস ১৬ দিন কারাগার বন্দি থাকার পর মুক্তি পেলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মুখলেসুর রহমান। রোরবাব (২২ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে উচ্চ আদালতের আদেশে জামিনে মুক্তি পান তিনি। এর আগে ৬ জুন দুপুরে মেয়র মুখলেসুর রহমানকে জেলা দায়রা জজ আদালতের বিচারক নির্মলেন্দু দাস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে আসলে মুখলেসুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার অনুসারীর। পরে তারা একটি আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেয়রের বাসভবন শহরের বটতলা হাটে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক সহ আরো অনেকে।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় এলাকায় ইফতার কেনার সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেম। এ ঘটনায় নিহতের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানসহ ৪৮ জনের নাম উল্লেখ ও নাম না জানা ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মোখলেসুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

জামিনে মুক্তি পেলেন পৌর মেয়র মুখলেসুর রহমান

আপডেট সময় ০৯:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩