ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

কুমিল্লায় বিয়ের শেরওয়ানি দিয়ে বাড়ি ফেরা হলো না কলেজ শিক্ষার্থীর

কুমিল্লার মুরাদনগরে বিয়ের শেরওয়ানি দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় লতিফ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত লতিফ উপজেলার ভুবনঘর গ্রামের প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। সে এবছর মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এ ঘটনায় আরো ২জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।

আহতরা হলেন, মুরাদনগর সদরের হাবিব মিয়ার ছেলে মোটরসাইকেল আরোহী হাসিব (২০) ও চৌধুরী কান্দি গ্রামের রিপন মিয়ার ছেলে পথচারী সজীব মিয়া (২২)।

শনিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত লতিফ বন্ধু হাসিবের বিয়ের শেরওয়ানি ফেরত দিতে মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জ বাজারে যায়। সেখান থেকে বাড়ি ফেরার সময় নিমাইকান্দি এলাকায় রাস্তা পার হতে যাওয়া প্রবাসী সজীব মিয়াকে পেছন থেকে ধাক্কা মারে মোটরসাইকেল সহ তারা তিনজনেই রাস্তার পাশে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল আরোহী লতিফ ও পথচারী সজীব মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কুমিল্লা যাওয়ার পথে লতিফ মৃত্যুবরণ করেন। অপরদিকে আহত পথচারী সজীব এর শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নতি চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

কুমিল্লায় বিয়ের শেরওয়ানি দিয়ে বাড়ি ফেরা হলো না কলেজ শিক্ষার্থীর

আপডেট সময় ০৩:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩