ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মহাসপ্তমী আজ শারদীয় দুর্গাপূজার

আজ (২১ অক্টোবর ) শনিবার দুর্গাপূজার মহাসপ্তমী। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দের জোয়ার। পূজা অর্চনা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, প্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজনে ৪ দিন মেতে থাকবেন তারা। মা দুর্গা দেবীর আগমন পূর্বাহ্নের মধ্যে সপ্তমী বিহিত পুজা অনুষ্ঠিত হবে।

এবার মা দুর্গা ঘোটকে এসেছেন, যাবেনও ঘোটকে। তার মানে হচ্ছে সবকিছু ছত্রভঙ্গ হবে।

নগরীর পরেশনাথ মন্দির, গুপ্তপাড়া মন্দির শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির, সেনপাড়া মন্দির, ক্ষত্রিয় সমিতি মন্দির, দাস পাড়া মন্দির সহ বিভিন্ন মন্দির সহ রংপুরের বিভিন্ন উপজেলায় অত্যন্ত উৎসাহ – উদ্দীপনার মধ্যে দিয়ে দুর্গা পূজা শুরু হয়েছে।

বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ রংপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ধীমাণ ভট্টাচার্য বলেন, মহাষষ্ঠীর সকালের কল্পারম্ভ। আমরা সংকল্প করলাম, যে পূজা করব। আমরা কল্পনা করছি দেবী বিল্ববৃক্ষে এসেছেন। তাকে আমরা করেছি। এটাই কল্পারম্ভ। বোধন এবং অধিবাসের মধ্য দিয়ে দেবীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আরও বলেন, সব প্রতিকূলতায় তিনি যেন আমাদের শক্তি যোগান।

বাংলাদেশের পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ‍্যমতে, এ বছর সারা দেশে ৩২ হাজার ৪০৮টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামীকাল রবিবার মহা অষ্টমী এদিন হবে সন্ধিপূজা। সোমবার সকালে বিহিত পূজার মাধ্যমে হবে মহা নবমী পূজা এবং মঙ্গলবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

মহাসপ্তমী আজ শারদীয় দুর্গাপূজার

আপডেট সময় ১২:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩