ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

রামুতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

কক্সবাজার: কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। নদীর দুই তীরে হাজারো মানুষ এ খেলাকে ঘিরে মেতে ওঠেন।

শুক্রবার (২০ অক্টোবর) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের উদ্যোগে বৃহত্তর অফিসের চর ক্রীড়া পরিষদের বাঁকখালী নদীতে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

খেলায় চ্যাম্পিয়ন হয়েছে অফিসের চর দ্য ইয়াং বাহুবলী। রানার্স আপ হয়েছে অফিসের চর বিটিসিএল নৌ দল এবং তৃতীয় স্থান লাভ করেছে অফিসের চর কৃষক ক্লাব নৌ দল।

প্রতিযোগিতায় অফিসের চর দ্য ইয়াং বাহুবলীর মো. তাহসিন সেরা খেলোয়াড় এবং অফিসের চর বিটিসিএল মো. জসিম উদ্দিন সেরা মাঝির পুরস্কার পান।

আয়োজকরা জানান, অফিসের চর গ্রামের চারটি নৌ দল এ নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। দলগুলো হলো- অফিসের চর কৃষক ক্লাব, অফিসের চর বিটিসিএল, অফিসের চর রাউনাফ ও অফিসের চর দ্য ইয়াং বাহুবলী। প্রতিযোগী দলগুলো তাদের সুসজ্জিত নৌকা আর রং বে-রঙের বাহারি পোশাক পরে এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা চলার সময় বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের গান আর পানিতে বৈঠার ছলাৎ ছলাৎ আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়।

ক্রীড়াবিদ নবু আলম বলেন, নৌকা বাইচ গ্রাম বাংলার মানুষের প্রাণের খেলা। এ খেলাকে ঘিরে নির্মল আনন্দে মেতে ওঠেন গ্রামের সহজ সরল মানুষ।

প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা গোলাম কবির, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল হক কোম্পানি, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হোসাইন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ক্রীড়া সংগঠক আছাদ উল্লাহ, ব্যবসায়ী জামাল হোসেন, অ্যাডভোকেট তানভীর শাহ ও ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল।

খেলা পরিচালনায় ছিলেন, ক্রীড়াসংগঠক আছাদ উল্লাহ, অ্যাডভোকেট তানভীর শাহ, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও তাওহীদ কাদের মুরাদ।

সার্বিক সহযোগিতা করেন মো. নুর হোসেন, মো. কলিম উল্লাহ, মো. আবদুর রহিম বাবুল, মো. শহীদুল্লাহ ও মোহাম্মদ স্বপন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

রামুতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৪৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩