ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’

ঝালকাঠিতে ষাটোর্ধ্ব নারীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি: ঝালকাঠির শেখেরহাটের শিরযুগ গ্রামে সিঁধ কেটে ঘরে ঢুকে হোসনে আরা নুরী নামে ষাটোর্ধ্ব এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নুরী ওই গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, বুধবার রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে নুরীকে কুপিয়ে হত্যা করা হয়। প্রতিবেশীরা সকালে খোলা দরজা দিয়ে নুরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নুরীর দুই ছেলে-মেয়ে, তাদের মধ্যে মিলন চাকরির সুবাদে চট্টগ্রামে এবং মেয়ে মলি স্বামীর সঙ্গে ঝালকাঠি শহরে বসবাস করেন। তাই বাড়িতে নুরী একাই থাকতেন।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম জানান, চোরকে চিনে ফেলায় নুরীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা

ঝালকাঠিতে ষাটোর্ধ্ব নারীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩