ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’

বেগমগঞ্জে ২ রোহিঙ্গা যুবকসহ আটক ৪, ইয়াবা জব্দ

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ২ রোহিঙ্গা যুবক ও ২ নারী মাদককারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৫০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, বাটন মোবাইল, স্মার্ট মোবাইল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, বুধবার উপজেলার রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- রোহিঙ্গা মাদককারবারি মো. জাহিদুল ইসলাম (২৯), মো. রফিক ওরফে বাইলা (৪০), কামরুন নাহার (২৫) ও বিবি আয়েশা (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়িতে অভিযান চালিয়ে ৪ মাদককারবারিকে আটক করে পুলিশ। এসময় সেখানে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৩০০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। পরে ওষুধ সেবন করিয়ে রোহিঙ্গা যুবক জাহিদুলের পেট থেকে আরও ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক এই মাদককারবারিরা নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় ইয়াবা পাঠিয়ে আসছিলেন। আটকদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আসামিরা সবাই পেশাদার মাদককারবারি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা

বেগমগঞ্জে ২ রোহিঙ্গা যুবকসহ আটক ৪, ইয়াবা জব্দ

আপডেট সময় ০১:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩