ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন সেই ফজলুল হকই এখন এফবিসিসিআইয়ের প্রশাসক লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

ছাত্রলীগে যোগ দিতে বলায় কথা কাটাকাটি-সংঘর্ষ, হাসপাতালে দুজন

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ছাত্রলীগে যোগ দিতে বলায় একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টায় আজমিরীগঞ্জ থানার সামনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ইমরান হোসেন হিমেল, শাহাদত হোসেন তাজ, সীমান্ত, সুফিয়ান কাউসার অপূর্ব, ইমরান হোসেন, রাজন ও তারেকসহ কয়েকজন আহত হয়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া কয়েকজন ছাত্রকে ছাত্রলীগে যোগ দিতে বলেন কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়সল মিয়া। তবে নতুন শিক্ষার্থীরা জানান তারা পরে সিদ্ধান্ত নেবেন।

এ নিয়ে কলেজ ছাত্রলীগ সভাপতি ইমনের সঙ্গে একাদশ শ্রেণির শিক্ষার্থী সুফিয়ান কাওছার অপূর্ব, ইমরান হোসেন হিমেল ও রাব্বির কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে রাত ৮টায় ইমনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পৌর এলাকার হিমেল ও অপুর স্বজন যুবলীগ নেতা সৌরভের বাসায় হামলা চালান। পরে থানার সামনের সড়কে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। দুদিক থেকে ছাত্ররা একে অন্যের ওপর ইটপাটকেল ছুড়তে থাকলে কয়েকজন আহত হন।

গুরুতর আহত অবস্থায় ইমরান হোসেন হিমেল এবং শাহাদত হোসেন তাজকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ‘ছাত্রদের সংঘর্ষের বিষয়টি সমঝোতায় নিষ্পত্তির চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়ের করেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার

ছাত্রলীগে যোগ দিতে বলায় কথা কাটাকাটি-সংঘর্ষ, হাসপাতালে দুজন

আপডেট সময় ১১:৩০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩