ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সময়সূচি অনুযায়ী, অনলাইনে আগামী ৩০ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হবে। ফরম পূরণ চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

রবিবার (১৫ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ২৬ অক্টোবরের মধ্যে নির্বাচনী পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়।

এ বছর শিক্ষা বোর্ড ও কেন্দ্র ফি’সহ বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ১৪০ টাকা ফি নির্ধাণ করা হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০ টাকা।

তবে বিলম্ব ফিসহ অনলাইন ফরম পূরণ করা যাবে ৯-১৩ নভেম্বর। বিলম্ব ফি পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে ২০২৩ সালে এক থেকে ৪ বিষয়ে ফেল করা পরীক্ষার্থীরা ২০২৪ সালের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ২৯ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে ২৯ অক্টোবর প্রকাশ করা হবে।

সম্ভাব্য তারিখ থেকে তালিকা থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে । পরে পরীক্ষার্থী প্রতি নির্ধারিত ফি সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে। ৮-১৪ নভেম্বর পর্যন্ত এ ফি জমা দেওয়া যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

আপডেট সময় ০২:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩