ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

আ. লীগের সমাবেশ থাকায় পেছাল বিমানের নিয়োগ পরীক্ষা

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার দুটি পদে পরীক্ষা হওয়ার কথা ছিল আজ শনিবার (১৪ অক্টোবর)।

কিন্তু পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রের মাঠে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে।

ফলে, এই নিয়োগ পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ২১ অক্টোবর একই স্থানে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিমান৷ সেখানে অবশ্য পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য’ উল্লেখ করা হয়েছে।

বিমানের মানবসম্পদ শাখার উপ-মহাব্যবস্থাপক অনুমোদিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ (কাওলা) কেন্দ্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমিজ ৩ (কিচেন) ও কমিজ ৩ (বেকারি) পদের নির্ধারিত লিখিত পরীক্ষা ১৪ অক্টোবরের পরিবর্তে আগামী ২১ অক্টোবর বিকাল ৩টায় একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার্থীদের ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে অবগত করা হয়েছে এবং বিমানের www.biman.gov.bd ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ আপলোড করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

আ. লীগের সমাবেশ থাকায় পেছাল বিমানের নিয়োগ পরীক্ষা

আপডেট সময় ১২:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩