ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

১৮ অক্টোবর বাংলাদেশে আসছেন রোনালদিনহো

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোনালদিনহোর ভক্তের সংখ্যা নিতান্তই কম না। কিন্তু ফুটবল উন্মাদনায় মেতে থাকা এই দেশটিতে কখনো পা রাখা হয়নি বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান এই তারকার।

এর আগে গত ২০২০ সালের জানুয়ারিতে প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বাংলাদেশ এসেছিলেন কিংবদন্তী গোলরক্ষক জুলিও সিজার। এবার দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে ঢাকা সফরে আসছেন আরেক কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সফরে আসবেন তিনি।

ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে এর আগে দুই প্রয়াত কিংবদন্তি ফুটবলার পেলে ও দিয়েগো ম্যারাডোনা কলকাতা সফরে এসেছিল। গত জুলাইয়ে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজকেও ঢাকায় আনার নেপথ্য কারিগর ছিলেন এই বাঙালি ক্রীড়া উদ্যোক্তা। এবার রোনালদিনহোকেও বাংলাদেশে আনার পেছনে কাজ করছেন তিনি।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে রোনালদিনহোর বাংলাদেশ সফরের খবর। বাংলাদেশের স্পোর্টস এনার্জি ড্রিংকস ব্রান্ড ব্রুভানার আয়োজনে বাংলাদেশে আসছেন রোনালদিনহো। ব্রুভানার পৃষ্ঠপোষকতায় আয়োজন করবে ক্রিয়েশন ওয়ার্ল্ড।

রোনালদিনহোর বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি এখনো আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়নি। মার্টিনেজকে বাংলাদেশের সমর্থকরা ঠিক ভাবে দেখতে পারেননি তার সফরকালে। তবে রোনালদিনহোর ক্ষেত্রে ভিন্নরকম কিছুর ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। কারণ ইতোমধ্যেই ব্রুভানা রোনালদিনহোর সঙ্গে ভক্তদের দেখা করার সুযোগ করতে কুইজ শুরু করেছে। কুইজে বিজয়ীরা পাবে ব্রাজিলিয়ান কিংবদন্তীর সঙ্গে দেখার করার সুযোগ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

১৮ অক্টোবর বাংলাদেশে আসছেন রোনালদিনহো

আপডেট সময় ০১:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩