ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

তৃতীয় দিনের মতো রাজবাড়ী-ঢাকা সরাসরি বাস চলাচল বন্ধ

রাজবাড়ী: গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে টানা তৃতীয় দিনের মতো রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাগামী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের কারণে গত সোমবার (২ অক্টোবর) ভোর থেকে ঢাকা-রাজবাড়ী ও রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (৪ অক্টোবর) সকালে তৃতীয় দিনের মতন বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।

জানা গেছে, ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের দুইটি বাস রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু গোল্ডেন লাইন পরিবহন প্রতিদিন পাঁচ-ছয়টি বাস চালাতে থাকে। এ নিয়ে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপ গোল্ডেন লাইনের বাস থেকে যাত্রীদের নামিয়ে খালি বাস ঢাকায় ফেরত পাঠায়। এর জের ধরে ঢাকার গাবতলী বাস টার্মিনালে রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকেরা রাজবাড়ীর সব বাস কাউন্টার বন্ধ করে দেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন, রাজবাড়ীর কোনো বাস ঢাকায় আসবে না, আবার ঢাকা থেকেও কোনো বাস রাজবাড়ী যাবে না। ফলে সোমবার (৩ অক্টোবর) সকাল থেকে রাজবাড়ীর সঙ্গে ঢাকার সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বাংলানিউজকে বলেন, রাজবাড়ী-ঢাকা রুটে ১০৩টি ট্রিপ চলাচল করে। যার মধ্যে রাজবাড়ীর বাসের ট্রিপ রয়েছে মাত্র ৫৩টি। কোনো আলোচনা না করে অন্যান্য বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল শুরু করায় আমরা তাতে বাধা দেই। এর ফলেই তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব তৈরি হয়। তারা বলেছেন, আমরা যেন গাড়ি নিয়ে ঢাকা না যাই। তাই নিরাপত্তার কথা ভেবে আমরা বাস বন্ধ রেখেছি। তবে এ বিষয়ে এখনও কোনো সুরহা হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

তৃতীয় দিনের মতো রাজবাড়ী-ঢাকা সরাসরি বাস চলাচল বন্ধ

আপডেট সময় ১২:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩