ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতি অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহবুব আলমের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ নোয়াখালীতে কান্না করায় ১৪ দিনের শিশুকে পানির ড্রামে ফেলে হত্যা, মা গ্রেপ্তার ঢাকা ইপিজেডের রাজস্ব কর্মকর্তা মাধব চন্দ্রের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদের অভিযোগ ঢাকা দক্ষিণ সিটিতে ফাইল আটকে ঘুষ আদায়ের অভিযোগ প্রকৌশলীদের বিরুদ্ধে অভিযোগের কেন্দ্রে প্রধান প্রকৌশলী আবদুল আউয়াল বিআইডব্লিউটিএ চিলমারী শাখার সহকারী পোর্ট অফিসারের বিরুদ্ধে সরকারি সম্পদ নষ্ট ও দুর্নীতির অভিযোগ বেতন-ভাতা তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম

সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক। বাংলাদেশও সেই লক্ষে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।সোমবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার পর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও অহিংস নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বিশেষে রাজনৈতিক সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করতে হবে। ইনশাআল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকলে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবো।”এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, “আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন।”

তিনি বলেন, “নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নিরঙ্কুশ কর্তৃত্ব দেওয়া হয়েছে।”পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসি একটি আইনের আওতায় গঠিত এবং প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন না।”তিনি আরো বলেন, “এমনকি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারদের অপসারণ করতে পারেন না। কোনো সরকারি কর্মচারি অনিয়মের সঙ্গে জড়িত থাকলে ইসি তাকে সাময়িক বরখাস্ত বা শাস্তি দিতে পারে ।”

তিনি বলেন, “ভোট কারচুপি হলে ইসি কোনো ভোটকেন্দ্রের ভোট বাতিলও করতে পারে। নির্বাচন কমিশনকে (নির্বাচন সংক্রান্ত) নিরঙ্কুশ কর্তৃত্ব দেওয়া হয়েছে।”বাংলাদেশ-মার্কিন সম্পর্কের বিষয়ে মোমেন বলেন, “আমেরিকার সঙ্গে বাংলাদেশের অত্যন্ত উষ্ণ সম্পর্ক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্পর্ককে আরও জোরদার ও মজবুত করতে চান।”

একজন বন্ধু অন্য বন্ধুকে পরামর্শ দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, “আমরা তাদের অনেকগুলো পরামর্শ গ্রহণ করেছি। যদি পরামর্শটি বাস্তবসম্মত হয় তবে আমরা অবশ্যই সেটি গ্রহণ করবো।”বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকবিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সম্পর্কে মোমেন বলেন, “যারা নির্বাচন বানচাল করবে তাদের জন্যই যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।”

তিনি বলেন, “এটা আমাদের জন্য ভালো কারণ আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। আমরা চাই এখানে কেউ যেন ভোট বিঘ্নিত এবং সহিংসতা করতে না পারে। সুতরাং, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে কাজ করছে। আমরা বিষয়টি নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতি অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩