ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

টুইটার থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অস্বীকার মাস্কের

পহেলা নভেম্বরের আগেই টুইটারে গণহারে কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন ইলন মাস্ক- এমন সংবাদ ঘুরে বেড়াচ্ছে নিউজ ফিড জুড়ে। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস ও গার্ডিয়ানের মতো পত্রিকাও। 

তবে ইলন মাস্ক নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অস্বীকার করেছেন। তিনি বলেছেন, পেআউট এড়াতে আগামী মাস শুরুর আগে টুইটার কর্মীদের ছাঁটাই করার পরিকল্পনা তার নেই। প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসা করা একজন টুইটার ব্যবহারকারীর জবাবে তিনি বলেছেন, এটি মিথ্যা সংবাদ।

গত সপ্তাহে মাস্ক নানা আইনি ঝামেলা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নেন। এরপর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও চেয়ারম্যানকে ছাঁটাই করেন। মূলত এরপর থেকেই গুঞ্জন ওঠে টুইটার থেকে গণহারে কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন ইলন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ‘১ নভেম্বরের আগেই এই ছাঁটাই হতে পারে, যে দিনই কর্মচারীদের তাদের স্টক অনুদান পাওয়ার কথা।’

প্রতিবেদন অনুসারে, ১ নভেম্বরের আগে কর্মীদের ছাঁটাই করলে, এই অনুদান দিতে হবে না টুইটার কর্তৃপক্ষকে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছিল, মাস্ক যদি শেষ পর্যন্ত টুইটার গ্রহণ করেন, তাহলে কর্মীদের জন্য একটি কঠিন মুহূর্তে আসবে। কোম্পানির ৭৫০০ কর্মী থেকে ছাটাই করে সংখ্যাটা ২ হাজারের ঘরে আনতে চাইছে ইলন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

টুইটার থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অস্বীকার মাস্কের

আপডেট সময় ০৫:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২