ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ

ব্রাজিলে বিমান বিধ্বস্তে নিহত ১৪

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির অ্যামাজনাস রাজ্যে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। অবশ্য বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা বিধ্বস্ত হওয়ার কারণ কী, সে বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের উত্তরাঞ্চলীয় অ্যামাজনাস রাজ্যে শনিবার বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যটির গভর্নর। অ্যামাজনাস রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৮ মাইল) দূরে বার্সেলোস প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে।

আগে সামাজিকমাধ্যম টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে অ্যামাজনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা জানান, “শনিবার বার্সেলোসে বিমান দুর্ঘটনায় ১২ জন যাত্রী এবং দুই ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। আমাদের বিভিন্ন দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য শুরু থেকেই কাজ করছে। নিহতদের পরিবার এবং বন্ধুদের জন্য আমার সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।”

এদিকে মানাউস অ্যারোট্যোক্সি নামক একটি এয়ারলাইন বিবৃতি জারি করে বিমান দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। এছাড়া এই ঘটনায় তদন্ত করার কথাও জানিয়েছে তারা। কিন্তু দুর্ঘটনায় মৃত্যু বা আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

ব্রাজিলে বিমান বিধ্বস্তে নিহত ১৪

আপডেট সময় ০১:১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩