ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত

ভারতে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১১

ভারতের রাজস্থানের দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় ১১ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

বুধবার (১৩ সেপ্টেম্বর ) রাজস্থানের ভরতপুরে ভোর সাড়ে ৪টায় দুর্ঘটনাটি ঘটেছে।

জানা যায়, রাজস্থানের পুস্কর থেকে যাত্রী বোঝাই বাসটি যাচ্ছিল উত্তরপ্রদেশের বৃন্দাবনে। জয়পুর- আগরা জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে লক্ষণপুরের অন্তরা উড়ালপুলের উপর বাসটির তেল ফুরিয়ে যায়। সেখানেই দাঁড়িয়ে পড়ে বাসটি। তেল ফুরিয়ে যাওয়ার পর বাসের চালক, সহকারীসহ বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তাঁদের সামনে দাঁড়িয়েছিল বাসটি।

এমন সময় পিছন থেকে একটি ট্রাক সজোরে ধেয়ে এসে তাদের ধাক্কামারে। তারপর ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারে থেমে থাকা বাসে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অন্তত ১২ জন গুরুতরভাবে আহত হয়েছেন।

মৃতদের মধ‍্যে ৫ জন পুরুষ  এবং বাকি ৬ জন মহিলা। মৃতের সকলেই গুজরাটের ভাবনগরের বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক উদ্ধার কাজ শেষ হওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন

ভারতে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১১

আপডেট সময় ০২:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩