ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

রাশিয়ায় পৌঁছেছেন কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ব্যক্তিগত ট্রেনে করে রাশিয়া পৌঁছেছেন।  করোনা ভাইরাসের পর এটাই তার প্রথম বিদেশ সফর। দিন কয়েক আগে আমেরিকা জানিয়েছিল, কিম রাশিয়া যাবেন। পুতিনকে সমরাস্ত্র দিতে পারেন তিনি। তাদের কথা সত্যি হলো। রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠক করবেন কিম। ব্লাডিভস্তকে এই বৈঠক হতে পারে।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার সকালে নিজস্ব ট্রেনে করে কিম জং উন রাশিয়ায় প্রবেশ করেন বলে তারা মনে করে।

কিমের সঙ্গে আছেন সামরিক ও দলের প্রতিনিধিরা। তবে কারা গেছেন, কতজন গেছেন তা জানানো হয়নি। ক্রেমলিনের ওয়েবসাইটে সোমবার (১১ সেপ্টেম্বর) বলা হয়েছে, পুতিনের আমন্ত্রণে কিম আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়া সফরে আসছেন।

করোনার পর থেকে এই প্রথমবার দেশের বাইরে গেলেন কিম। করোনার পর উত্তর কোরিয়া থেকে কেউ বেরোতে পারেননি। কিম ও পুতিনের বৈঠক ব্লাডিভস্তকে হতে পারে। পুতিন সোমবার সে বৈঠকে গেছেন। বুধবার পর্যন্ত সেখানে ইস্টার্ন ইকনমিক ফোরামের বৈঠক চলবে ও পুতিনের সেখানে উপস্থিত থাকার কথা।

বিশেষজ্ঞদের একাংশ ও মার্কিন কর্মকর্তারা মনে করেন, পুতিন এই বৈঠকে উত্তর কোরিয়ার কাছ থেকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা চাইতে পারেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, “পুতিন আশা করেছিলেন, এক মাসের মধ্যে যুদ্ধে জিতবেন। কিন্তু এখন তাকে নিজের দেশে অনেকটা পথ পাড়ি দিয়ে অন্য দেশের এক নেতার কাছ থেকে যুদ্ধে সহায়তা চাইতে হচ্ছে। আমি এটাকে বলব, পুতিন সাহায্য ভিক্ষা করছেন।”

বিনিময়ে কিম কৃত্রিম উপগ্রহ, পরমাণু-চালিত সাবমেরিনের প্রযুক্তি ও খাদ্যশস্য চাইতে পারেন। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ জানিয়েছেন, পুতিন ও কিম প্রয়োজনে একান্ত বৈঠকে মিলিত হতে পারেন। তিনি জানিয়েছেন, আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক বজায় রাখতে চাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

রাশিয়ায় পৌঁছেছেন কিম জং উন

আপডেট সময় ০২:০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩