ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

পুলিশের অসহযোগিতায় সালমানের ওপর ক্ষোভ ঝাড়লেন শার্লিন!

শনিবার (২৯ অক্টোবর) বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে নিজের বয়ান রেকর্ড করতে মুম্বাইয়ের জুহু থানায় গিয়েছিলেন শার্লিন চোপড়া। সেখানে যদিও তার বয়ান নেওয়া হয়নি, ফিরিয়ে দেওয়া হয়। তারপর থানা থেকে বেরিয়ে সালমান খানের নামে ক্ষোভ উগরে দেন এই অভিনেত্রী। সাজিদের মাথার ওপর সালমানের হাত রয়েছে তাই প্রশাসন সহযোগিতা করছে না— অভিযোগ শার্লিনের।

পাপারাৎজিদের সামনে শার্লিনকে বলতে শোনা গেল, ‘সাজিদ খানের মাথায় আর কারো না সালমান খানের হাত রয়েছে। আর উনি থাকতে কেউ সাজিদের গায়ে হাতও লাগাতে পারবে না।’ এরপরই পুলিশের কাছ থেকে পাওয়া অসহযোগিতা নিয়ে কথা বলেন তিনি।

থানা থেকে বেরিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলছেন শার্লিন

শার্লিনের বয়ান অনুযায়ী ২০০৫ সালে সাজিদের লালসার শিকার হয়েছিলেন তিনি। কাজ পাইয়ে দেওয়ার নাম করে পরিচালক নিজের যৌনাঙ্গ প্রদর্শন করেছিলেন শার্লিনকে। এবং সেটিকে ১ থেকে ১০-র মধ্যে নম্বর দিতে বলেছিলেন। যদিও এদিন জুহু থানায় গিয়ে তাকে ব্যর্থই হতে হয়। কারণ যেই পুলিশ অফিসারের তার বয়ান নেওয়ার কথা তিনি সেখানে উপস্থিত ছিলেন না। এক মহিলা অফিসারকে চেয়েছিলেন তিনি বয়ান রেকর্ড করানোর জন্য, সেটাও মানা হয়নি।

প্রসঙ্গত, ২০১৮ সালে যখন সাজিদের ওপর যৌন হেনস্থার অভিযোগ ওঠে তখন ৯ জন মহিলা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। এমনকি যেদিন থেকে ‘হাউসফুল’ পরিচালক বিগ বসের ঘরে প্রবেশ করেছেন সেদিন থেকেও তাকে নিয়ে মুখ খুলেছে একাধিক অভিনেত্রী। যদিও ‘বিগ বস’ নির্মাতা থেকে সালমান খান কেউই এই নিয়ে টু শব্দ করেনি। সাজিদও বেশ গুড বয় ইমেজ ধরে রেখেছে ঘরের ভেতরে। কিন্তু বারবার একটা প্রশ্নই উঠছে, যে মানুষের ওপর ১০ জনের বেশি মহিলা যৌন নির্যাতনের অভিযোগ এনেছে তাকে কীভাবে আনা হলো এমন একটি প্ল্যাটফর্মে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

পুলিশের অসহযোগিতায় সালমানের ওপর ক্ষোভ ঝাড়লেন শার্লিন!

আপডেট সময় ০২:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২