ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কমিউনিটি ক্লিনিকে সেবা পেতে ভোগান্তি, ৯ টায় অফিস উপস্থিত ১২ টায় নিজস্ব কারখানা অচল, ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া সেই ১৪৩ কর্মী এবার তদন্তের মুখে মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ

শেষ মুহূর্তে দম বন্ধ হয়ে আসছিল: বুবলী

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে উত্তেজনা ছড়িয়ে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে এটি টাইগারদের দ্বিতীয় জয়। এই জয়ের ফলে সেমিতে যাওয়ার স্বপ্নও বেঁচে থাকল বাংলাদেশের।

তবে আজকের জয়টা অতটা সহজ ছিল না সাকিব আল হাসানের দলের জন্য। বিশেষ করে ইনিংসের শেষ বলে ৪ রানে ‘জিতে’ প্লেয়াররা মাঠ ছাড়ার পরই ঘটে আসল নাটকীয়তা! আম্পায়ার জানিয়ে দেন মোসাদ্দেক হোসেন সৈকতের করা ওই বলটি ছিল ‘নো’ বল। ফলে আবার শুরু হয় শেষ বলের খেলা। শেষ পর্যন্ত চরম নায়কীয় এই ম্যাচে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।ম্যাচের শ্বাসরুদ্বকর এমন মুহূর্তে টাইগার ভক্তরাও ছিলেন চরম উত্তেজনায়। অনেকেই জানিয়েছেন এ সময় টেনশনে তাদের দম বন্ধ হয়ে আসছিল। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীও আছেন এই দলে।

এমন অসাধারণ জয়ের পর নিজের ফেসবুক পেজে টাইগারদের অভিনন্দন জানিয়ে নায়িকা বলেছেন, ‘শেষ মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসছিল! কিন্তু ফাইনালি আমরা জিতেছি। তোমাদের নিয়ে অনেক গর্বিত-বাংলার বাঘেরা।’ সঙ্গে ভালোবাসার ইমোজির মাঝখানে লেখেন, ‘বিডি’ মানে বাংলাদেশ।বুবলীর এই কথার সঙ্গে তার ভক্ত-শুভকাঙক্ষীরাও একাত্মতা প্রকাশ করেন। অভিনন্দন আর বাংলাদেশের প্রতি ভালোবাসাময় সব মন্তব্যে ভরিয়ে দেন নায়িকার পোস্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি কমিউনিটি ক্লিনিকে সেবা পেতে ভোগান্তি, ৯ টায় অফিস উপস্থিত ১২ টায়

শেষ মুহূর্তে দম বন্ধ হয়ে আসছিল: বুবলী

আপডেট সময় ০২:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২