ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বলিউডে অভিষেক হচ্ছে আরেক দক্ষিণী নায়িকার

এবার বলিউডে পা রাখছেন তামিল, তেলেগু ও কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানয়া হোপ। একটি আইটেম গান দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে তার। জানা গেছে, বলিউড সুপারস্টার সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মার পরের অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমার একটি আইটেম গানে তানয়াকে নাচতে দেখা যাবে। এতে আয়ুশের সঙ্গে কোমর দুলিয়েছেন এই নায়িকা।

সিনেমাটির সম্ভাব্য নাম ‘এএস০৪’। সম্প্রতি এর টিজার মুক্তি পেয়েছে। বলিউডে নিজের প্রথম কাজ নিয়ে বেশ উৎফুল্ল দক্ষিণি নায়িকা তানয়া হোপ। বলেন, ‘আয়ুশের সঙ্গে একটি জমজমাট গানের সঙ্গে নেচেছি আমি। খ্যাতনামা কোরিওগ্রাফার জানি মাস্টার এ গানের কোরিওগ্রাফি করেছেন। আমরা সবাই গানটির শুটিং দারুণ উপভোগ করেছি।’

তানয়া হোপ
তানয়া হোপ

এই দক্ষিণি অভিনেত্রী আরও যোগ করেন, ‘আগামী দিনে সব বিয়ের আসরে আমাদের গানটি মাতাবে, সে ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত। আমার তর সইছে না, দর্শক কবে গানটা শুনতে পাবেন।’

উল্লেখ্য, সম্প্রতি সান্থানামের ‘কিক’ সিনেমার শুটিং শেষ করেছেন তানয়া। সিনেমাটি একাধিক ভাষায় মুক্তি পাবে। তার ঝুলিতে আছে নাম চূড়ান্ত না হওয়া একটি রহস্য-রোমাঞ্চধর্মী সিনেমা। যার মূল চরিত্রে আছেন তিনি। বিপরীতে আছেন দক্ষিণি নায়ক বৈভব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বলিউডে অভিষেক হচ্ছে আরেক দক্ষিণী নায়িকার

আপডেট সময় ০২:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২