ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কমিউনিটি ক্লিনিকে সেবা পেতে ভোগান্তি, ৯ টায় অফিস উপস্থিত ১২ টায় নিজস্ব কারখানা অচল, ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া সেই ১৪৩ কর্মী এবার তদন্তের মুখে মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ

এবার অ্যাটলির সিনেমাতে সালমান?

বলিউড বাদশাহ শাহরুখের পর এবার অ্যাটলির সঙ্গে কাজ করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। যেখানে দক্ষিণী সিনেমাগুলো বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। সেখানে বলিউডের সিনেমা একের পর এক মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে।

শোনা যাচ্ছে, ক্যারিয়ার বাঁচাতে দক্ষিণের বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন ‘সুলতান’ অভিনেতা। তারমধ্যে জনপ্রিয় তামিল নির্মাতা অ্যাটলি কুমার অন্যতম।

অ্যাটলি বর্তমানে ব্যস্ত আছেন শাহরুখ খানের ‘জওয়ান’ নিয়ে। সিনেমাটি আগামী বছর ২ জুন মুক্তি পাবে। অ্যাটলির কাজ দেখে মুগ্ধ সালমান। আর তাই ভাইজানও কাজ করতে চান তরুণ এই নির্মাতার সঙ্গে। জানা গেছে, অ্যাটলিও সালমানের সঙ্গে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

আগামী বছর জোড়া ধামাকা নিয়ে হাজির হবেন সালমান। ২০২৩ সালের ঈদ ও দিওয়ালিতে যথাক্রমে মুক্তি পাবে তার বিগ বাজেটের দুই সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ ও ‘টাইগার ৩’।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি পরিচালনা করছেন ফারহাদ সামজি। এতে সালমান ছাড়াও দেখা যাবে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতিকে।

উল্লেখ্য, যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার ৩’ সিনেমাতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এতে গুপ্তচর ‘পাঠান’ চরিত্রে ক্যামিও করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভিলেন চরিত্রে থাকবেন ইমরান হাশমি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি কমিউনিটি ক্লিনিকে সেবা পেতে ভোগান্তি, ৯ টায় অফিস উপস্থিত ১২ টায়

এবার অ্যাটলির সিনেমাতে সালমান?

আপডেট সময় ০১:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২