ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নতুন লুকে নায়িকা বুবলী

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন লুকে ধরা দিলেন ঢাকাই সিনোমর চিত্রনায়িকা শবনম বুবলী। সোনালী রঙের ছোট চুলে নায়িকাকে যেন চেনাই দায় ভক্তদের।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। যার ক্যাপশনে লিখেছেন, ‘তুমি যেখানে, আমি সেখানে’ ছবির নতুন লুক।

বোঝাই যাচ্ছে, দেবাশীষ বিশ্বাস পরিচালিত নতুন সিনেমার জন্যই নিজেকে এভাবে তৈরি করেছেন এই নায়িকা। এই ছবিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান।

জানা গেছে, ১৯৮৩ সালের সুপারহিট সিনেমা ‘নাগ পূর্ণিমা’র ‘তুমি যেখানে আমি সেখানে’ গান থেকে এই সিনেমার নাম নিয়েছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস।

‘তুমি যেখানে আমি সেখানে’ ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে দুই প্রতারকের ভূমিকায় দেখা যাবে রোশান ও বুবলীকে। যারা ধনীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বিলিয়ে দেন গরিবদের মাঝে।

ছবিটিতে অন্যান্য চরিত্রে আরও আছেন ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, রেবেকা, সীমান্ত, কাবিলা প্রমুখ। নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

নতুন লুকে নায়িকা বুবলী

আপডেট সময় ০৫:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩