ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুমুকাণ্ডে মাদ্রাসাশিক্ষকের পক্ষে যুক্তি দিতে গিয়ে ফেঁসে গেলেন আইনজীবী! ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২,৪৩ মামলা এআই দিয়ে নিজের মৃত্যু সাজিয়ে দেড় বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার চার দিনের সফরে জাপান পৌঁছেছেন তারেক রহমান সরকারের সমালোচনা করে ফেসবুক লাইভ, নারী উদ্যোক্তাকে থানায় নিল পুলিশ টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর দিলেন রাষ্ট্রপতি দেশীয় ঘি আন্তর্জাতিক বাজারে নেওয়ার প্রত্যয়, উত্তরায় অনুষ্ঠিত হলো ‘জাতীয় ঘি সম্মেলন’ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ হোলিস্টিক হোম বিল্ডার্সের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

একদিনে ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮৩

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৬৬ জনের মৃত্যু হলো। একই সময়ে ১৯৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৮ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪৫ জন। একইসঙ্গে এসময়ে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৮৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৬৯১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ২০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৯৭ হাজার ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৭ হাজার ৬৭১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫০ হাজার ১৮৯ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৪৯৯ জন। ঢাকায় ৪৩ হাজার ৬২৯ এবং ঢাকার বাইরে ৪৫ হাজার ৮৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুমুকাণ্ডে মাদ্রাসাশিক্ষকের পক্ষে যুক্তি দিতে গিয়ে ফেঁসে গেলেন আইনজীবী!

একদিনে ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮৩

আপডেট সময় ০৯:৪০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩